চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ নুরুল কবির (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জুতার সোলের ভেতরে ইয়াবা, বাকলিয়া চেকপোস্টে গ্রেফতার দুই মাদক কারবারি
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে গ্রেফতার করা হয়।
নুরুল কবির (৩৫), কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালী জাগিরা ঘোনা নতুনবাজার লম্বা কবিরের বাড়ির শফিউল আলমের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, নগরের নতুন ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় ভোর সোয়া পাঁচটার দিকে ‘সেন্টমার্টিন আব্দুল্লাহ’ নামের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি করে সিটের উপরের এসি বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জড়িত থাকার অভিযোগে নুরুল কবিরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

