মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভোট দিতে এসে মৃত্যুবরণ করলেন ৫৫ বছর বয়সী মনু মিয়া

স্টাফ রিপোর্টার

ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রামের কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ।

নিহতের বড় ছেলে মো. শাকিল তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মনু মিয়া নগরের বাগমনিরাম ব্যাটারি গলি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোট দিতে কেন্দ্রে আসেন মনু মিয়া। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে দ্রুত ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ

এই বিভাগের আরও