সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে জামায়াত প্রার্থীর বাসায় বিএনপির এরশাদ উল্লাহ- বিজয়ের পর সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. আবু নাছেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন একই আসন থেকে নতুন নির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

- Advertisement -

চট্টগ্রাম-৮: জয়ী বিএনপির এরশাদ উল্লাহ

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত ডা. আবু নাছেরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যু, রাজনৈতিক সহাবস্থান এবং জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়েও মতবিনিময় করেন তারা। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

সাক্ষাৎ শেষে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি, সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এরশাদ উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী ডা. মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।

সর্বশেষ

এই বিভাগের আরও