বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান–এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।
- Advertisement -
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে প্রবেশ করেন। দলীয় সূত্র জানায়, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও কুশলাদি বিনিময়ের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। একই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন অর্জন করে দলটির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিকে জানা গেছে, আজ রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

