রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাতের আঁধারে ডাকাতির খেলা থমকে দিলো কোতোয়ালী থানা: ৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

- Advertisement -

অপরাধ দমনে কোতোয়ালি থানার চ্যালেঞ্জিং দায়িত্বে ওসি আফতাব উদ্দিন

গতকাল ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ১৫ মিনিটের সময় পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন খালি জায়গা থেকে গ্রেফতার করা হয়।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন, এসআই সোহরাব হোসেন, এসআই নাছির হোসেন, এসআই মোঃ নাঈমুর রহমান, এসআই মোঃ আশরাফ ছিদ্দিক, এএসআই মনির হোসেন ও এএসআই মঈনুল হাসান মনিরসহ সঙ্গীয় অফিসাররা রাতে অভিযান চালান।

গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ আলমগীর হোসেন, মোঃ তসলিম, মোঃ রাসেল, আরাফাত হোসেন, মোঃ আয়াত বাদশা, মোঃ হাসান ও মোঃ হৃদয়কে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং একটি স্টিলের চেইন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-২০, ধারা ৩৯৯/৪০২ অনুযায়ী দায়ের করা হয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলাও রয়েছে বলে ওসি আফতাব জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও