রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

স্পিকার না থাকলে এমপিদের শপথ করাবেন সিইসি: সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো প্রধান নির্বাচন কমিশনারের সাংবিধানিক এখতিয়ার—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

- Advertisement -

তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ কে করাবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে দুটি স্পষ্ট ম্যান্ডেট রয়েছে—একটি জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যটি রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত।

তিনি জানান, আগামীকাল সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার উপস্থিত না থাকলে, অথবা তারা অপারগ হলে কিংবা তাদের মনোনীত প্রতিনিধি না থাকলে দ্বিতীয় বিকল্প হিসেবে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধনসহ প্রয়োজনীয় বিষয়গুলো নির্ধারিত হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তার ভাষায়, সংবিধানে যদি সংস্কার পরিষদকে অন্তর্ভুক্ত করা হয় এবং দ্বিতীয় তফসিলে শপথের নির্দিষ্ট ফরম ও শপথ পাঠকারীর বিষয়টি নির্ধারণ করা হয়, তাহলেই কেবল শপথ অনুষ্ঠান সম্ভব হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও