রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে বাজারে প্রকাশ্যে গুলি, যুবদল নেতা নিহত

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত আবদুল মজিদ (৫৬) অলি মিয়ার হাট এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন বলে জানিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে আবদুল মজিদের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়। পরে দুর্বৃত্তরা এসে একটি মুদি দোকানে বসা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গুলি করা ব্যক্তিরা স্থানীয় বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে নিহতের রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও