রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার গ্যাস পাম্পে বিস্ফোরণ, চমেকে ভর্তি ৬ জন

অনলাইন ডেস্ক

কক্সবাজারের কলাতলী এলাকার ডলফিন মোড়ে নবনির্মিত একটি এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

তারা হলেন- আবু তাহের (৪০), সিরাজ (২৫), আব্দুর রহিম (৩৯), সাকিব (২২), মোতাহের (৪৫) ও আবুল কাশেম।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন মজুমদার বলেন, ‘কক্সবাজারে দগ্ধ ৬ জনকে হাসপাতালে আনার পর বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’

সর্বশেষ

এই বিভাগের আরও