রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

- Advertisement -

মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক মুখপাত্র জানান, দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে ভবনের একটি অংশে আগুন ধরে যায় এবং কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় সৌদি আরব-এর জেদ্দা, রিয়াদ ও দাহরান-এ অবস্থানরত মার্কিন নাগরিকদের যেখানে আছেন সেখানেই নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলগুলোর সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়, “সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দূতাবাস এলাকায় না আসার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ স্থাপনাটিতে হামলা হয়েছে।”

দূতাবাস আরও জানায়, সৌদি আরবে থাকা মার্কিন মিশন আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি মার্কিন পর্যটকদের সর্বশেষ নিরাপত্তা সতর্কতা পর্যালোচনা ও প্রয়োজন হলে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয়েছে।

রিয়াদের মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত সব মার্কিন নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখতে সতর্ক করেছে। বিদেশে বসবাস বা ভ্রমণের সময় অপ্রত্যাশিত সংকট দেখা দিতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা ও নিহত মার্কিন সেনাদের প্রতিশোধ কী হবে, তা তোমরা শিগগিরই জানতে পারবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও