রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নগরের আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট-এ অভিযান চালিয়ে জেন্টেল পার্ক ও শৈল্পিকসহ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

সোমবার (৯ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান অংশ নেন।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অভিযোগে জেন্টেল পার্ক-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য প্রতিষ্ঠানের তৈরি পোশাক নিজেদের উৎপাদিত বলে বিক্রির দায়ে শৈল্পিক-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে ইন্টার লিঙ্ক কসমেটিককে ৫ হাজার টাকা এবং আরবি কালেকশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে শনিবার (৭ মার্চ) টেরিবাজার-এ ‘রাজস্থান’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশি পণ্যকে ভারতীয় পণ্য হিসেবে দাবি করে বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

সর্বশেষ

এই বিভাগের আরও