রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল হোসেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনে ড. খন্দকার মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে তাদের নির্বাচিত করা হয়।

সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। মনোনীত প্রার্থী ছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, যিনি দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।

পরে সংসদ সদস্য নুরুল ইসলাম স্পিকার পদে তার নাম প্রস্তাব করেন এবং প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এছাড়া ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন পান সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল হোসেন। তিনি দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন বলে জানান সভাপতি।

ডেপুটি স্পিকার পদে তার নাম প্রস্তাব করেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার এবং প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। পরে প্রস্তাবটি সংসদে পেশ করা হলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও