রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত ইরাকে, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

- Advertisement -

এক বিবৃতিতে সেন্টকম জানায়, বিধ্বস্ত কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে ঘটেনি। তবে দুর্ঘটনার সময় ওই এলাকায় যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান উপস্থিত ছিল।

বৃহস্পতিবার ঘটে যাওয়া এ দুর্ঘটনার কারণ এখনো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।

নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও