রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সৌদি ও আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। তবে এসব হামলার বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

- Advertisement -

রোববার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রিয়াদ মহানগর এলাকার আকাশে চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরব ধারাবাহিকভাবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছে। এসব হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, সামরিক ঘাঁটি ও জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ পর্যন্ত এসব হামলায় সৌদি আরবে অন্তত দু’জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাত সংখ্যক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে, ইরানের হামলার প্রভাব পড়েছে ইসরায়েলেও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংঘাতের জেরে অন্তত ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তাদের মধ্যে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও