মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঈদের কেনাকাটা শেষ, রাতেই মৃত্যু মিনহাজের

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনহাজ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মো. শহীদ ড্রাইভারের ছেলে।

- Advertisement -

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মিনহাজের কেনাকাটাও সম্পন্ন হয়েছিল। তবে হঠাৎ রাতে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

উল্লেখ্য, ঈদের আনন্দের প্রাক্কালে এমন অকাল মৃত্যু স্থানীয়দের মাঝে গভীর শোক ও বেদনার সৃষ্টি করেছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও