রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার দেশজুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ইসলামিক বিধান অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করে হিজরি মাস নির্ধারণ করা হয়। ২৯ রমজান শেষে চাঁদ দেখা গেলে পরদিন ঈদ হয়, আর চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করে ঈদুল ফিতর উদযাপন করা হয়।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। সেই হিসাবে ৩০ রোজা পূর্ণ করে শনিবার ঈদ উদযাপিত হবে।

উল্লেখ্য, সাধারণত সৌদি আরব-এর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। এবারও সেই ধারাবাহিকতায় সৌদি আরবে শুক্রবার ঈদ এবং বাংলাদেশে শনিবার ঈদ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও