সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম অপরিবর্তিত থাকবে, জানালেন উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

- Advertisement -

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ সচিবালয়-এ সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। ফলে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার কোনো প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, “যেহেতু দাম বাড়ছে না, তাই মজুত করে রাখার প্রবণতা কোনোভাবেই লাভজনক হবে না। বরং জনগণকে সচেতন করতে হবে যাতে তারা অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করেন।”

তিনি আরও জানান, পাম্প পর্যায়ে কেউ অবৈধভাবে জ্বালানি মজুত করছে কি না, তা খতিয়ে দেখতে সরকার নজরদারি বাড়াবে।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। ডোনাল্ড ট্রাম্প-এর মধ্যপ্রাচ্য নীতির প্রভাব এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে জ্বালানি খাতে চাপ তৈরি হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, “আমরা এখন বেশি দামে তেল কিনছি, কিন্তু দেশের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানো হয়নি। কারণ তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে।”

তিনি ব্যাংকিং ব্যবস্থার উদাহরণ দিয়ে বলেন, যদি সবাই একসঙ্গে ব্যাংক থেকে টাকা তুলে নেয়, তাহলে ব্যাংক ধসে পড়বে—ঠিক তেমনি সবাই যদি একসঙ্গে অতিরিক্ত জ্বালানি কিনতে শুরু করে, তাহলে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হবে।

সবশেষে তিনি জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও