এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়বে নাকি কমবে—সে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল)। এদিন এক মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করা হবে।
- Advertisement -
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, Saudi Aramco ঘোষিত এপ্রিল ২০২৬-এর সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় জানানো হবে।
এর আগে সর্বশেষ গত ২ মার্চ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়।
এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
আগামীকাল এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে।

