শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

যৌথ হামলার জবাব দেবে ইরান—শহীদদের রক্তের মূল্য আদায়ের হুঁশিয়ারি

ইরান এর সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এর যৌথ হামলায় নিহত প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে।

- Advertisement -

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধের প্রথম দিনেই নিহত তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনিসহ সব হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানান, প্রতিটি ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং আহতদের জন্য ন্যায্য দাবি আদায় করা হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান হরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে নতুন পর্যায়ে নিয়ে যাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও