রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আতুরার ডিপোতে চেকপোস্টে ধরা পড়ল অস্ত্রধারী—বিদেশি পিস্তলসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ মোঃ সাইফুল ইসলাম (৪৪) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (১৮ এপ্রিল) রাতে ডিবি (উত্তর) বিভাগের টিম নং-৩১ গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকায় অভিযান চালায়। এসময় “পপুলার মেডিকেল হল” ফার্মেসির সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্ট চলাকালে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি শুরু করলে এক যাত্রী হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।

উপস্থিত জনতার সামনে তার দেহ তল্লাশি করলে তার কোমর থেকে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তল উদ্ধার করা হয়, যার গায়ে “MADE IN U.S.A., 7.65” লেখা রয়েছে।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বসবাস করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, অস্ত্রটি সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় যাচ্ছিলেন। একই অস্ত্র ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেন।

পুলিশ জানায়, সাইফুল ইসলাম মূলত বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ ও মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলেন।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বের মামলা: পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ৫টি মামলা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও