ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার এ তথ্য জানান নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
- Advertisement -
বিকাল ৪টার পর নির্বাচন ভবনে তিনি বলেন, ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। এসব প্রার্থীর নাম কমিশনে উপস্থাপন করে তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করা হবে।
মঈন উদ্দীন খান জানান, বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করবে ইসি সচিবালয়। এরপর শপথ অনুষ্ঠানের জন্য গেজেটটি সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেননি। শূন্য আসনের সমানসংখ্যক মনোনয়নপত্র জমা পড়ায় আইন অনুযায়ী বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হবে।

