চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে ১৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুস শুক্কুর (৩৭) রায়পুর উপজেলা-এর উদমারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নগরের কোতোয়ালী থানা এলাকার বিআরটিসি সংলগ্ন জামতলা বস্তিতে বসবাস করছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ছিনতাই, চুরি ও মাদকসংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত। মামলাগুলো হালিশহর, ইপিজেড, কোতোয়ালী, চকবাজার ও বন্দর থানায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

