রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের দামে আবারও ধাক্কা, এক ভরি এখন আকাশছোঁয়া

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

- Advertisement -

বুধবার (৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ: ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এর আগে গত ৩০ এপ্রিলও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। চলতি বছর এখন পর্যন্ত ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৩ বার দাম বাড়ানো এবং ২৮ বার কমানো হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচামালের দামের প্রভাবেই ঘন ঘন এই মূল্য সমন্বয় হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও