রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মমতার দুর্গ ভেঙে বাংলার নতুন মুখ শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) রাজ্য বিজেপির বিধায়কদের বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন।

- Advertisement -

বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে অমিত শাহ সাংবাদিকদের বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব জমা পড়লেও সব প্রস্তাবেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এবারের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে হারান শুভেন্দু অধিকারী। পাশাপাশি নিজের রাজনৈতিক ঘাঁটি নন্দীগ্রাম আসনেও জয় ধরে রাখেন তিনি।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আলোচনায় আসেন শুভেন্দু। সেই ধারাবাহিকতায় এবার মমতার শক্ত ঘাঁটি ভবানীপুরে জয় পেয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা করলেন তিনি।

বিজেপির ঐতিহাসিক জয়ের পর আগামী কয়েক দিনের মধ্যেই নতুন সরকার শপথ নিতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

সর্বশেষ

এই বিভাগের আরও