ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
- Advertisement -
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধ্বজনগর সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
নিহত মো. মোরসালিন উপজেলার ধ্বজনগর বাতান বাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম। তিনি জানান, শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

