বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

এক দিনে ১০ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চলতি মাসে এক দিনে সর্বোচ্চ ১০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

- Advertisement -

সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এসব ডলার কেনা হয়েছে।

এর আগে গত ৬ জানুয়ারি এক দিনে সর্বোচ্চ ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। সেদিন প্রতি ডলারের দর ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে গত ১৫ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ৩৫ কোটি ৩০ লাখ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। তখন প্রতি ডলার কেনা হয়েছিল ১২১ টাকা ৭৫ পয়সায়।

আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, “মে মাসে এ নিয়ে মোট ৩১ কোটি ডলার কেনা হয়েছে ব্যাংকগুলো থেকে।”

সবশেষ গত বৃহস্পতিবারও বাজার থেকে ৪ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাজার থেকে মোট ৫৯৮ কোটি ৩৫ লাখ ডলার কিনেছে সংস্থাটি।

সর্বশেষ

এই বিভাগের আরও