বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

‘আনসার-ভিডিপি দেশ গঠনে সহায়ক শক্তি’—প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে সারাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। বাহিনীর সকল স্তরের সদস্যকে তিনি অভিনন্দন জানিয়েছেন।

- Advertisement -

প্রধানমন্ত্রীর পাঠানো বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনের ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে তিনি বাহিনীটির কর্মকর্তা-কর্মচারী ও তৃণমূল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৬৭০ শহিদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, আনসার-ভিডিপির সদস্যরা দেশের যেকোনো প্রয়োজনে সময়োপযোগীভাবে দায়িত্ব পালনে এগিয়ে আসে। বর্তমান গণতান্ত্রিক সরকারের অধীনে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় আনসার-ভিডিপির ভুমিকা অপরিসীম। সরকার গ্রাম ও শহরে সুরক্ষিত সমাজ গঠন, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং বহুমুখী সেবা কার্যক্রমে বাহিনীর কার্যকর অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে।

তারা বলেন, বাহিনীর বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বৃক্ষরোপণ, খাল খনন, বন্যা-প্রতিরোধ, পানিসম্পদ পরিকল্পনা, দুর্যোগকালীন খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনসহ বহু উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা যাবে। পাশাপাশি শিল্প-কারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতের জন্যে প্রায় ৫২ হাজার অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাহিনীর প্রশিক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা প্রশংসা করে বলেন, এ মডেল সাধারণ মানুষকে সম্পৃক্ত করে উৎপাদনমুখী সমাজ গঠনে সহায়তা করবে।

তিনি আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্যের নিষ্ঠা ও সাহসকে দেশের উন্নয়নের পাথেয় হিসেবে উল্লেখ করে বাহিনীর আরো সমৃদ্ধি কামনা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও