শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় আসার আগে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠক দীনেশ ত্রিবেদীর

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে দীনেশ ত্রিবেদী ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ-ভারত সামরিক সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগ।

- Advertisement -

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, সীমান্ত নিরাপত্তা সমন্বয় এবং আঞ্চলিক কৌশলগত যোগাযোগের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের নাগরিকত্ব নীতি ও নির্বাচনকেন্দ্রিক প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের মন্তব্য করার কিছু নেই।

তিনি আরও জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে আনুষ্ঠানিক অনুরোধও করা হয়েছে বলে জানান তিনি।

এএনআই আরও উল্লেখ করেছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে একটি নতুন কৌশলগত ও বাস্তবমুখী পর্যায়ে প্রবেশ করছে। তাদের মতে, আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও উভয় দেশ পারস্পরিক স্বার্থে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও