বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমেছে।

- Advertisement -

মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী—২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম কমে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

এর আগে ঈদুল আজহার আগে ২৫ মে সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল।

বাজুস সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে গত এক মাসে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ৪৭ ডলার কমেছে। সেই প্রভাবেই দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। যদিও মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫১৪ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি থাকা সত্ত্বেও সোনার দামে বড় ধরনের ঊর্ধ্বগতির সম্ভাবনা আপাতত কম।

সর্বশেষ

এই বিভাগের আরও