রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাসের চাপায় অটোভ্যান দুমড়ে-মুচড়ে নিহত ৩, আহত ১

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম জানান, এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয় এবং একজন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

ঈদের ছুটির সময়ে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধির মধ্যেই এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও