রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক:

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় ব্রাজিল জাতীয় ফুটবল দল। তবে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের গোলে দ্রুত সমতায় ফিরে আসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

- Advertisement -

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো জাতীয় ফুটবল দল। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করেন ইসমাইল সাইবারি।

তবে পিছিয়ে পড়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ম্যাচের ৩২তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বাম প্রান্ত দিয়ে এগিয়ে এসে তিনি বল দেন ব্রুনো গিমারাইসের কাছে। পরে ফিরতি পাস পেয়ে কঠিন কোণ থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় মরক্কোকে। ব্রাজিলের হাই-প্রেসিং কৌশল ভেঙে বারবার আক্রমণে ওঠে আফ্রিকার প্রতিনিধিরা। নুসাইর মাজরাউই, নেইল এল আয়নাউই, আশরাফ হাকিমি, আজেদিন উনাহি এবং আয়ুব বুয়াদ্দিদের সক্রিয়তায় বেশ চাপে ছিল ব্রাজিলের মাঝমাঠ।

১৪তম মিনিটে ম্যাচের অন্যতম সেরা সুযোগ পায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ ক্রস থেকে ফাঁকায় বল পেলেও হেডে ঠিকমতো সংযোগ করতে পারেননি ইগর থিয়াগো।

এরপর ২১তম মিনিটে ব্রাহিম দিয়াজের চমৎকার পাস থেকে ইসমাইল সাইবারি গোল করে মরক্কোকে এগিয়ে দেন।

গোল হজমের আগে ১৯তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। সময়মতো ট্যাকল করে বিপদমুক্ত করেন নিজের দলকে।

২০০২ সালের পর বিশ্বকাপ শিরোপা জিততে না পারা ব্রাজিল এবার ২৪ বছরের অপেক্ষা ঘোচানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। তবে ম্যাচের শুরুতে মরক্কোর দাপট দেখালেও ভিনিসিয়ুসের গোলে লড়াইয়ে ভালোভাবেই ফিরে এসেছে সেলেসাওরা।

সর্বশেষ

এই বিভাগের আরও