রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার

নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার রাতে আতুরার ডিপো এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

শনিবার (২৭ জুন) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।

গ্রেপ্তারকৃতরা হলেন নগরের পূর্ব শহীদনগর এলাকার মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার মো. আলমগীর হোসেন সজীব (২০)।

উপ-কমিশনার জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদ এলাকার আতুরার ডিপোতে সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি দেশীয় শটগান এবং পাঁচ রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও