রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘এদের খুঁটির জোর কোথায়?’—চট্টগ্রামের হামলা নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মানুষকে এখন নিজেদের নিরাপত্তার বিষয়েও ভাবতে হচ্ছে।

- Advertisement -

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, হামলায় জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করতে হবে। একই সঙ্গে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সরকার কার্যকর নিরাপত্তা দিতে না পারায় জনগণকে আত্মরক্ষার বিষয়েও ভাবতে হচ্ছে। একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, “এদের খুঁটির জোর কোথায়?”

সর্বশেষ

এই বিভাগের আরও