শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা-জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম নেজাম উদ্দিন (৪৫)। তিনি উপজেলার ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে এবং লালার হাট এলাকার একজন মুদির দোকানি।

- Advertisement -

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিকেলে নেজাম উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই মো. সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন নেজামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় নেজামকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও