আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ওইদিন সকাল ৯টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা।
দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার
৫ আগস্ট (উদ্বোধনের দিন): জাদুঘরটি উন্মুক্ত থাকবে শুধু যুদ্ধাহত পরিবারগুলোর জন্য।
৬ আগস্ট থেকে: অনলাইনে আবেদনের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন। জাদুঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের বিভিন্ন স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
জাদুঘরে যা যা রয়েছে
২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র
দুর্লভ নথি শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী
আন্দোলনের ব্যানার ও প্ল্যাকার্ড গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনাপ্রবাহ সংক্রান্ত তথ্য-উপাত্ত।

