বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নুরুল আমিন এমপি গোল্ডকাপে মিরসরাই সদরের জয়

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ের নবম খেলায় সাহেরখালী ইউনিয়ন ক্রীড়া ছাত্রদলকে ২-০ গোলে হারিয়েছে মিরসরাই সদর ইউনিয়ন ক্রীড়া ছাত্রদল।

- Advertisement -

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মিরসরাই মিনি স্টেডিয়ামে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল ক্রীড়া কমিটির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী দলের ইফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাঈন উদ্দিন কোম্পানী, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সুজা, মফিজ উদ্দিন, আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোরশেদ কনক, রবিউল হোসেন রবি, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মো. জাহেদ হোসেন আরিফ, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সালাউদ্দিন আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ চৌধুরী, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু নছর, উপজেলা ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্যসচিব নাঈম সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন মিরসরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব ইনজামামুল হক ইমন, মিরসরাই সদর ইউনিয়ন ক্রীড়া ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. হারেছ প্রমুখ।

উল্লেখ্য, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৬২টি ওয়ার্ড প্রথমবারের মতো নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ওয়ার্ড পর্যায়ের খেলা শেষ হওয়ার পর বর্তমানে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও