বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -

অভিযানকালে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ৪ হাজার ফুট পাইপ ও ৩টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও