মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কর্ণফুলীর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার, হস্তান্তর থানায়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চট্টগ্রামের কর্ণফুলী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাবের এসআরবি-৭, চট্টগ্রাম।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফেনী সদর থানার রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, কর্ণফুলী থানার মামলা নম্বর ০২(৯)১৮ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের ০৫/২০২০ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সুমন ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন চট্টগ্রামের কর্ণফুলী থানার জমাদার পাড়া এলাকার শামসুল আলমের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও