রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দেশকে ভালোবাসেন না বলেই শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছেন: জামায়াত আমির

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে ভালোবাসেন না বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। দেশকে যদি ভালোবাসতেন তাহলে পালা বদলের পর সাহস করে দেশেই থাকতেন।

- Advertisement -

তিনি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আওয়ামী লীগ সারাদেশকে কারাগারে পরিণত করেছিল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর যাওয়ার পথে ফেনী-নোয়াখালী মহাসড়কে আতার্তুক সরকারি মডেল হাই স্কুল মাঠে দাগনভূঞা উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, আপনি পালিয়ে গেলেন, অথচ আপনার নেতাকর্মীরা এমন কী করলেন যে, তাদের একটি বারও বললেন না।

আপনি তো পালিয়ে গেলেন, এখন ওখান থেকে ফুসফাস করেন কেন? আমরা ব্যক্তিগতভাবে বলেছিলাম, কারও ওপর প্রতিশোধ নেব না। তবে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের বিচার পাওয়ার অধিকার আছে।

তিনি বলেন, খুনিদের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলাতে হবে। তাহলে ভবিষ্যতে এভাবে নিরীহ মানুষকে খুন করতে সাহস পাবে না।

আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

পথসভায় দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালেহ উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, নোয়াখালী জেলার সাবেক আমির মাওলানা আলাউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, সাবেক আমির এ কে এম সামছুদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কামাল উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, সাবেক উপজেলা আমির এএসএম নূর নবী দুলাল, দাগনভূঞা পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল হাসান ও সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও