রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে পৃথক অভিযান: ৬৩ লিটার সয়াবিন তেল জব্দ, ৩ ব্যবসায়িকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বোতলজাত সয়াবিন তেলের পরিমাণ কম থাকায় ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

- Advertisement -

সোমবার (১০ মার্চ) দুপুরের উপজেলার জোটপুকুর পাড় ও কানুনগোপাড়ায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়তে দেখা গেছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে এক মুদির দোকানে বোতলজাত সয়াবিন তেল পরিমাণ কম পাওয়া যায়।

লিটার প্রতি ১২০মিলিলিটার তেল কম ছিল বোতলে। সেই দোকান থেকে ৩৬ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পৃথকভাবে অভিযানে জোটপুকুর পাড় ও কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে লিটার প্রতি সয়াবিন তেল কম থাকায় লাকি স্টোরের উজ্জ্বল দেবকে ৫ হাজার টাকা ও রাসেল স্টোরের মো. রাসেল ৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি বলেন, ‘গৃহিনী’ ও ‘চাঁদনী’ ব্র‍্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি ১২০ মিলিলিটার তেল কম থাকায় ২ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এসময় ২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। জব্দ করা সয়াবিন তেল সুলভ মূল্যে বিক্রয় করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও