রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

লোহাগাড়ায় আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিয়া ফারুক আটক

লোহাগড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া ফারুককে (৪৭) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়ার মৃত আবদুল আজিজের পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া ফারুকের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও