চট্টগ্রাম কল্পলোক আবাসিক সমিতির চেয়ারম্যান, বনফুল কোম্পানির মালিক, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ আবদুস শুক্কুর আজ সোমবার (৭ জুলাই) চন্দনাইশ উপজেলার প্রাচীনতম দ্বীনি দরসেগাহ বশরত নগর রশিদিয়া মাদ্রাসা পরিদর্শনে আসেন।
মাদ্রাসা পরিদর্শনকালে সাথে ছিলেন, কল্পলোক আবাসিক মডেল মসজিদের ইমাম, বেলাওয়ার খাঁন জামে মসজিদের খতীব আলহাজ্ব হজরত মাওলানা মাহমুদ উল্লাহ মোজাফফর, মানারুল হুদা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শাহ ওয়ালিউল্লাহ আবাসিক জামে মসজিদের খতীব আলহাজ্ব হজরত মাওলানা নুরুল্লাহ মাদানি, বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা এহসানুল হকসহ উপস্থিত ছিলেন।
কল্পলোক আবাসিক সমিতির চেয়ারম্যান, বনফুল কোম্পানির মালিক প্রথমে হজরত মরহুম মোহতামিম হুজুরের কবর জিয়ারত ও বর্তমান মোহতামিম হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
তিনি মাদ্রাসার অভ্যন্তরীণ ও চতুর্পাশের সুন্দর, মনোরম ও নিরিবিলি পরিবেশ, বর্তমানে চলমান বিভিন্ন কার্যাদি পরিদর্শন করে পরিচালনা কমিটির ভূয়সী প্রশংসা করেন। এবং শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও অগ্রগতি দেখে অত্যন্ত খুশি হন।
পরিশেষে সকলকে সালাম, দোয়া ও বিদায় জানিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওয়ানা করেন।

