চট্টগ্রামের ফটিকছড়িতে ডলু নয়াবাজার এলাকায় বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। অভিযানে একটি অবৈধ ড্রেজার মেশিন বিকল ও প্রায় ২ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
- Advertisement -
আজ শুক্রবার (২৫ জুলাই) বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি অবৈধ ড্রেজার মেশিন বিকল ও প্রায় ২৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও নদী তীরবর্তী এলাকাগুলোতে মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

