রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ রাষ্ট্রপতির কাছে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বঙ্গভবনে সুপ্রিম কোর্টের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন।

- Advertisement -

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে এ প্রতিবেদন হস্তান্তর করেন তিনি।

প্রধান বিচারপতির নেতৃত্বে প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বার্ষিক প্রতিবেদন তুলে দেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ও কমিটির চেয়ারম্যান মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি মো. বজলুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহ।

কমিটির সদস্যরা রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক ও সুপ্রিম কোর্টের বিচারকার্য এবং প্রশাসনিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও