বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হালদা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদার মোহনা অঞ্চল থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

- Advertisement -

রবিবার (২৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান।

তিনি বলেন, হালদার মোহনা অঞ্চলে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। উপস্থিত জনতার সামনে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়েছে। এসব জালে আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা হবে।

অভিযান পরিচালনায় সহায়তায় করেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও