রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

- Advertisement -

রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার বাংলাদেশ সফরে আসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।

ঢাকায় অবতরণের পর তিনি গতকাল বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও