চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
- Advertisement -
পরিবারের সদস্যরা জানান, রাত ৩টার দিকে ১০–১৫ জনের মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঢুকে পুরুষদের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাত দল চলে যাওয়ার পর ভোরে প্রতিবেশীরা চিৎকার শুনে বাঁধনমুক্ত করে তাদের উদ্ধার করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

