রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য আইনে মোবাইল কোর্টের অভিযান: চট্টগ্রামে আচার কারখানায় জরিমানা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় দুই আচার কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

- Advertisement -

আজ (বুধবার) জেলা প্রশাসন, চট্টগ্রাম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।

অভিযান চলাকালে রহমতুন্নেছা রোডের মেসার্স নাছির ব্রাদার্স এবং আজমির ট্রেডিং নামক আচার কারখানায় নিম্নোক্ত অসঙ্গতি পরিলক্ষিত হয়— অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা তেতুল ও বরই আচার সংরক্ষণ, আচার পণ্যের লেবেলিং না থাকা, অন্ধকারাচ্ছন্ন ও পরিত্যক্ত কক্ষে আচার মজুদ, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা, প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ প্রদর্শনে ব্যর্থতা, জরিমানা ও আইনগত ব্যবস্থা।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ৩৯ অনুযায়ী: মেসার্স নাছির ব্রাদার্সকে ২ (দুই) লাখ টাকা জরিমানা, আজমির ট্রেডিংকে ১ (এক) লাখ টাকা জরিমানা আদালতেই জরিমানার টাকা আদায় করে।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও