রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

“ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে বাংলাদেশে” — ইউনূস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

- Advertisement -

রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনূস আরও বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে। এটি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে।

মূলত প্রধান উপদেষ্টা বারবার জোর দিয়ে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সময়মতো এবং গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও