রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

“কোনো দলের পক্ষে নয়, সুষ্ঠু ভোট চায় যুক্তরাষ্ট্র”

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে—তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। দেশটি শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

- Advertisement -

সোমবার (১ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, মার্কিন দূতাবাস বা মার্কিন সরকার কোনো রাজনৈতিক দল বা নেতার পক্ষে নেই। যুক্তরাষ্ট্রের মূল প্রত্যাশা হলো—বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় প্রবেশপথে ট্রেসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানান। তার নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধি দলকে ওপরে সিইসির দপ্তরে নিয়ে যান।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম বৈঠক।

সর্বশেষ

এই বিভাগের আরও