সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
সকালে আদালতে হাজির হলে সাধারণ মানুষ ভিড় করে তাকে একনজর দেখতে। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
ঘটনার সূত্রপাত
২০২০ সালের ১৩ মার্চ কুড়িগ্রাম জেলা প্রশাসনের একটি পুকুর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। এ ঘটনার জেরে গভীর রাতে প্রশাসন তার বাসায় হানা দেয়, চোখ বেঁধে তাকে তুলে এনে ডিসি অফিসে নির্যাতন চালানো হয়। এরপর এক রাতের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। পরে সাংবাদিক রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। মামলায় তৎকালীন ডিসি সুলতানা পারভীনসহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়।
আদালতের নির্দেশ
সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পাওয়া সুলতানা পারভীন মঙ্গলবার নিম্ন আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন

